স্বর্গছায়া স্বপ্ননিবাস

স্বপ্ন এখন বাস্তব

নিশ্চয়তা ও নির্ভরতায় আপনার ঠিকানা

৩-৪০কাঠার প্লট
২৫-৮০ফিট প্রশস্ত রাস্তা
২৪/৭নিরাপত্তা ব্যবস্থা
বছরের উন্নয়ন পরিকল্পনা
কোম্পানি পরিচিতি

জমি বিক্রি নয়, ভবিষ্যৎ গড়ে তোলাই প্রকৃত উন্নয়ন

স্বর্গছায়া রিয়েল এস্টেট লিমিটেড বাংলাদেশের উদীয়মান ও দূরদর্শী রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য পরিকল্পিত, আধুনিক ও দীর্ঘমেয়াদে মূল্যবান আবাসন এবং বাণিজ্যিক নগরায়ণ গড়ে তোলা। প্রতিটি প্রকল্প উন্নত অবকাঠামো, পরিবেশগত ভারসাম্য এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির দর্শনের উপর ভিত্তি করে পরিকল্পিত।

“একটি বাড়ি শুধু চার দেয়াল নয়—এটি পরিবারের নিরাপত্তা, স্বপ্ন ও আগামী প্রজন্মের ভবিষ্যতের ভিত্তি।”
জমি বিক্রি নয়, ভবিষ্যৎ গড়ে তোলাই প্রকৃত উন্নয়ন
Swargasaya

স্বর্গছায়া গ্রুপ

দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আবাসন, নির্মাণ, কৃষি ও আতিথেয়তা খাতে টেকসই উন্নয়নে কাজ করছে স্বর্গছায়া গ্রুপ।

ভিশন ও মিশন
01
ভিশন

আমাদের ভিশন

বাংলাদেশের অন্যতম পরিকল্পিত নগর উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে পরিচিত হওয়া এবং আগামী প্রজন্মের জন্য টেকসই আবাসন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।

02
মিশন

আমাদের মিশন

  • পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন
  • আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করা
  • বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি
  • পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার
  • আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণ
প্রকল্পের পরিচিতি: স্বর্গছায়া স্বপ্ননিবাস-১

স্বপ্ননিবাস—পরিকল্পিত ভবিষ্যতের ঠিকানা

১৮০ ফিট ঢাকা সিটি বাইপাস এবং পূর্বাচল ২৭ ও ২৮ নং সেক্টর সংলগ্ন, ভবিষ্যৎ বাণিজ্যিক করিডোরের কেন্দ্রবিন্দু ও উন্নয়নশীল অর্থনৈতিক অঞ্চলের সংযোগস্থলে প্রকল্পটির অবস্থান। আধুনিক নগর পরিকল্পনা অনুযায়ী নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত গেটেড কমিউনিটি হিসেবে এটি গড়ে উঠছে। স্কুল, কলেজ ও হাসপাতালের জন্য প্রাতিষ্ঠানিক প্লট, সুসংগঠিত ট্রাফিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ উপযোগী অবকাঠামো রাখা হয়েছে।

স্বপ্ননিবাস—পরিকল্পিত ভবিষ্যতের ঠিকানা
আবাসিক প্লট৩, ৫ ও ১০ কাঠা
বাণিজ্যিক প্লট১০, ২০ ও ৪০ কাঠা
রোড নেটওয়ার্ক২৫, ৩০, ৪০, ৬০ ও ৮০ ফিট
প্রকল্পের ধরনপরিকল্পিত গেটেড কমিউনিটি
প্রকল্পের পরিচিতি ও সুযোগ-সুবিধা

নাগরিক সুযোগ-সুবিধাসমূহ

শিক্ষা সুবিধা 01

শিক্ষা সুবিধা

  • আধুনিক স্কুল
  • কলেজ
  • মাদ্রাসা
  • কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
স্বাস্থ্যসেবা 02

স্বাস্থ্যসেবা

  • হাসপাতাল
  • ডায়াগনস্টিক সেন্টার
  • চেইন ফার্মেসি
ধর্মীয় ও কমিউনিটি সুবিধা 03

ধর্মীয় ও কমিউনিটি সুবিধা

  • কেন্দ্রীয় জামে মসজিদ, মন্দির ও গির্জা
  • ইসলামিক লাইব্রেরি বা পাঠাগার
  • কমিউনিটি সেন্টার
বাণিজ্যিক সুবিধা 04

বাণিজ্যিক সুবিধা

  • শপিং মল
  • সুপার মার্কেট (তাজা মার্ট)
  • অফিস কমপ্লেক্স
  • বিজনেস সেন্টার
বিনোদন ও উন্মুক্ত স্থান 05

বিনোদন ও উন্মুক্ত স্থান

  • পার্ক
  • লেক
  • খেলার মাঠ
  • ওয়াকওয়ে ও ওপেন স্পেস
স্মার্ট নগর সুবিধা 06

স্মার্ট নগর সুবিধা

স্বপ্ননিবাসে থাকছে Smart Urban Features-

  • আধুনিক ড্রেনেজ ব্যবস্থা
  • আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি করিডোর
  • সৌরবিদ্যুৎ স্ট্রিট লাইটিং
  • CCTV Surveillance 24/7
  • গেটেড কমিউনিটি
  • ফায়ার সেফটি সিস্টেম
  • প্রকল্পের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র
বিনিয়োগের যৌক্তিকতা

কেন স্বর্গছায়া স্বপ্ননিবাস-১-এ বিনিয়োগ করবেন?

নির্ভরযোগ্য বিনিয়োগ, নিরাপদ ভবিষ্যৎ

01

কৌশলগত অবস্থান

স্বর্গছায়া রিয়েল এস্টেট লি:-এর “স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” এমন একটি সম্ভাবনাময় স্থানে অবস্থিত, যেখানে পূর্বাচল ও ১৮০ ফিট ঢাকা সিটি বাইপাসকে কেন্দ্র করে সরকারের বৃহৎ উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের চারপাশে ইতোমধ্যেই গড়ে উঠেছে এবং নির্মাণাধীন রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ ওয়্যারহাউজ, ইউনিলিভার ওয়্যারহাউজ, দারাজ ওয়্যারহাউজ, ৩০০ শয্যার ডিভাইন মার্সি হাসপাতাল, সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ছুটি রিসোর্ট, কাল্ব রিসোর্ট এবং জিন্দা পার্ক-এর মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব উন্নয়ন প্রকল্পের কারণে এলাকার জমির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতের বিনিয়োগকে আরও লাভজনক করবে।

স্বর্গছায়া স্বপ্ননিবাস-১ প্রকল্পের অবস্থান নির্দেশিকা
02

উচ্চ মুনাফার সম্ভাবনা

সরকারের পরিকল্পিত রাজউক পূর্বাচল নতুন শহর এবং আশেপাশের অবকাঠামোগত উন্নয়নের ইতিবাচক প্রভাব “স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” প্রকল্পের ওপর সুস্পষ্টভাবে পড়ছে। পরিকল্পিত নগরায়ন, সড়ক উন্নয়ন এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক কার্যক্রমের ফলে এই অঞ্চলের জমির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে। তাই আজকের বিনিয়োগে নিরাপদ হোক আপনার অর্থনৈতিক সমৃদ্ধি।

03

দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা

“স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” আবাসন প্রকল্পের অবস্থান এমন একটি অঞ্চলে, যা ঢাকা শহর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজউক পূর্বাচল উপশহরের সঙ্গে সংযুক্ত। প্রকল্পটি পূর্বাচল, ১৮০ ফিট ঢাকা সিটি বাইপাস এবং ভবিষ্যতের অর্থনৈতিক করিডোরের সংযোগস্থলে হওয়ায় এই অঞ্চল আগামী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

04

ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা

“স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি পরিকল্পিত ভবিষ্যৎ কমিউনিটি। প্রকল্পের বাণিজ্যিক প্লটগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, শোরুম, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য একটি সমৃদ্ধ বাণিজ্যিক পরিবেশ গড়ে ওঠে। আজকের সঠিক বিনিয়োগ আপনাকে আগামী দিনের ব্যবসায়িক সাফল্যের অংশীদার করতে পারে।

05

দীর্ঘমেয়াদী পরিকল্পিত উন্নয়ন

“স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” একটি পরিবেশবান্ধব, আধুনিক আবাসন প্রকল্প। আমরা এমন একটি বাসযোগ্য কমিউনিটি গড়ে তুলছি, যেখানে প্রকৃতি, স্বাস্থ্য এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে থাকবে সুন্দর সমন্বয়।

প্রকল্পের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে থাকছে-

  • উন্মুক্ত সবুজ এলাকা
  • পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি
  • প্রাকৃতিক জলাধার সংরক্ষণ
  • পরিবেশবান্ধব অবকাঠামো ও মাস্টারপ্ল্যান
  • স্বাস্থ্যকর, নিরাপদ ও আরামদায়ক বসবাসের পরিবেশ
06

নির্ভরযোগ্য বিনিয়োগ, নিরাপদ ভবিষ্যৎ

“স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” এমন একটি প্রকল্প যেখানে আধুনিক পরিকল্পনা, কৌশলগত অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়নের সমন্বয়ে আপনার বিনিয়োগ হয়ে উঠবে আরও নিরাপদ ও লাভজনক। নিজের স্থায়ী ঠিকানা কিংবা ভবিষ্যতের সম্পদ, উভয় ক্ষেত্রেই “স্বর্গছায়া স্বপ্ননিবাস-১” হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত।

৫ বছরের উন্নয়ন পরিকল্পনা

স্বপ্ন থেকে পূর্ণাঙ্গ স্মার্ট টাউনশিপ

Phase 011ভূমি উন্নয়ন ও অবকাঠামো
Phase 022আবাসিক জোন দৃশ্যমান করা
Phase 033কমিউনিটি সুবিধা বাস্তবায়নে কাজ শুরু করা
Phase 044বাণিজ্যিক জোন দৃশ্যমান করা
Phase 055পূর্ণাঙ্গ স্মার্ট টাউনশিপে রূপান্তর করার কাজে উদ্যোগ গ্রহণ
স্বর্গছায়া গ্রুপ

আমাদের প্রতিষ্ঠানসমূহ

স্বর্গছায়া গ্রুপ

চলমান প্রতিষ্ঠান

চেয়ারম্যানের বার্তা

নিরাপদ জীবন, উন্নত অবকাঠামো ও বিনিয়োগের সর্বোচ্চ সম্ভাবনা

“স্বপ্ননিবাস শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন ও ভিশনের বাস্তব রূপ। আমরা এমন একটি নগর সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রকৃতির সান্নিধ্যে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন সুন্দর জীবনযাপন সম্ভব হবে।”

স্বচ্ছতা, বিশ্বস্ততা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার গুরুত্বপূর্ণ বিনিয়োগকে নিরাপদ ও লাভজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নিরাপদ জীবন, উন্নত অবকাঠামো ও বিনিয়োগের সর্বোচ্চ সম্ভাবনা
01বুকিং ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র

প্লট বুকিংয়ের জন্য কোম্পানির নির্ধারিত বুকিং ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর ২ (দুই) কপি এবং নমিনীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। নমিনীর ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত হতে হবে।

02অনুমোদিত মাধ্যমে অর্থ পরিশোধ

বুকিং মানি, ডাউন পেমেন্ট, কিস্তি, উন্নয়ন ফি, ইউটিলিটি সংযোগ ফি এবং অন্যান্য সকল প্রযোজ্য অর্থ শুধুমাত্র স্বর্গছায়া রিয়েল এস্টেট লিমিটেড-এর অনুকূলে নগদ, চেক, পে-অর্ডার, ব্যাংক ট্রান্সফার, RTGS, BEFTN, TT অথবা কোম্পানি অনুমোদিত অন্যান্য মাধ্যমে পরিশোধ করতে হবে।

03এককালীন ও কিস্তির পেমেন্ট

এককালীন বুকিংয়ের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। কিস্তির ক্ষেত্রে ২০% ডাউন পেমেন্ট সাপেক্ষে বাকি টাকা কিস্তিতে পরিশোধযোগ্য।

04চুক্তিপত্র সম্পাদন

বুকিং মানি এবং ২০% ডাউন পেমেন্ট পরিশোধ করার পর ক্রেতার সঙ্গে Deed of Agreement (চুক্তিপত্র) Non-Judicial Stamp অথবা Company Letter Head Pad-এ সম্পন্ন করা হবে।

05ইউটিলিটি সংযোগ ও ব্যয়

প্রকল্পে পানি, বিদ্যুৎ, গ্যাস (যদি প্রযোজ্য হয়), ড্রেনেজ/স্যুয়ারেজ, ইন্টারনেট ও টেলিফোনসহ অন্যান্য প্রধান ইউটিলিটি সংযোগ সরকারি নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থাপন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল ফি/চার্জ এবং মেইন লাইন থেকে নিজ প্লটে সংযোগ স্থাপনের ব্যয় ক্রেতাকে বহন করতে হবে।

06সাধারণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ

প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, উন্মুক্ত স্থান, পার্ক ও অন্যান্য সাধারণ সুবিধাসমূহের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কোম্পানির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নিকট হস্তান্তর করা হতে পারে।

07বুকিং বাতিল ও অর্থ ফেরত

ক্রেতা যদি কোনো কারণে বুকিং বাতিল করতে চান, তাহলে কোম্পানির প্রচলিত বাতিল নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ কর্তন করে অবশিষ্ট অর্থ ফেরত প্রদান করা হবে।

08রেজিস্ট্রেশন ও মালিকানা হস্তান্তর

চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মূল্য পরিশোধ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ক্রেতার নামে জমির সাফ কবলা/রেজিস্ট্রেশন সম্পন্ন করে মালিকানা হস্তান্তর করা হবে।

09প্রবাসী বাংলাদেশি (NRB) ক্রেতা

দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি (NRB) ক্রেতাগণ বৈধ প্রতিনিধি (Power of Attorney) অথবা অনলাইন/ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির নীতিমালা অনুসরণ করে প্লট বুকিং ও ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

10সরকারি ফি, কর ও মিউটেশন

স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, ভ্যাট, কর, মিউটেশন এবং আইন অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সরকারি ফি ও চার্জ ক্রেতাকে বহন করতে হবে।

11মাস্টারপ্ল্যান ও অবকাঠামো পরিবর্তন

প্রকল্পের সার্বিক উন্নয়ন, সরকারি নির্দেশনা অথবা বাস্তব প্রয়োজনের আলোকে প্রকল্পের মাস্টারপ্ল্যান, ডিজাইন, লে-আউট, রাস্তা, সুবিধা ও অন্যান্য অবকাঠামোতে যুক্তিসঙ্গত পরিবর্তন, সংযোজন বা পরিবর্ধনের অধিকার কোম্পানি সংরক্ষণ করে। এ ধরনের পরিবর্তনের ফলে প্লটের অবস্থান পরিবর্তনের প্রয়োজন হলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

12পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণ

প্রতিটি প্লট মালিককে ভবন নির্মাণের পর অব্যবহৃত খালি স্থানে গাছ, ফুল বা ফলজ উদ্ভিদ রোপণ ও পরিচর্যা করতে উৎসাহিত করা হয়, যাতে প্রকল্পের পরিবেশ ও সৌন্দর্য বজায় থাকে।

13প্লটের সীমানা ও আনুষ্ঠানিক হস্তান্তর

চুক্তি অনুযায়ী সকল অর্থ পরিশোধ এবং প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সীমানা চিহ্নিত করে আনুষ্ঠানিকভাবে প্লট ক্রেতার নিকট হস্তান্তর করা হবে।

14মাসিক কিস্তির সময়সীমা ও খেলাপ

প্লট গ্রহীতাকে প্রতি মাসের ০১ থেকে ১০ তারিখের মধ্যে চলতি মাসের কিস্তি পরিশোধ করতে হবে। প্লট বুকিংয়ের পর একটানা ০৩ মাস কিস্তি প্রদানে ব্যর্থ হলে বা কিস্তি প্রদান না করলে উক্ত প্লট বুকিং বাতিল করার ক্ষমতা কোম্পানি সংরক্ষণ করে।

15প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতা

প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার কারণে বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা প্লট গ্রহীতার সঙ্গে আলোচনা সাপেক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

16অনুল্লিখিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

এই শর্তাবলীর আওতাভুক্ত নয় এমন যেকোনো বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত ও কার্যকর বলে গণ্য হবে।

যোগাযোগ

আপনার ভবিষ্যতের ঠিকানা আজই নিশ্চিত করুন

আবাসনে নিশ্চয়তা, বিশ্বাসে নির্ভরতা। পরিকল্পিত, আধুনিক ও টেকসই আবাসনের বিশ্বস্ত ঠিকানা।

প্রধান কার্যালয়

Level # 11, House # 50, Road # 11, Block # C, Banani Model Town, Dhaka-1213.

শাখা কার্যালয় ও প্রকল্প

শাখা কার্যালয়: Dhaka City Bypass, St Anthony Rd (Adjacent with Taaza Dine & Cafe), Panjora, Nagari, Kaliganj, Gazipur-1720.
প্রকল্প: Panjora, Nagari, Kaliganj, Gazipur-1720.

অফিস সময়

শনিবার–বৃহস্পতিবার, সকাল ০৯:৩০–সন্ধ্যা ০৬:০০; শুক্রবার বন্ধ

প্লট সম্পর্কে জানতে চান?

Corporate Office

আমাদের লোকেশন দেখুন

অফিসে আসার আগে Google Map থেকে রুট দেখে নিন।